প্রিয় সজ্জনমন্ডলীকে

পার্থ ঘোষ

প্রিয় সজ্জনমন্ডল ী,
আপনাদের কমন্ডুলু থেকে মন্ত্রপূত বারি
সিঞ্চিত হোক....
আপনাদের মেধা ও মনন থেকে ছটা
বিচ্ছুরিত হোক....
উত্তুরে হাওয়ার আজ আর্দ্রতাজঠিত
ভীষণ অসুখ।

নদী,নারী আর বসন্তের একঘেয়ে গান শেষে
ক্লান্ত নাবিকেরা
ফ্ল্যাগ ফেস্টুন ও মিছিলের দেশে
রুটির বিকল্প নয় জেনেও
কান পাতে সংগ্রামী স্লোগানে,
বিবশ পা'গুলো আজ ক্রমশ মৃত্যুপথযা ত্রী।

প্রিয় সজ্জনমন্ডল ী,
আমাদের যা আছে, আর যা নেই দিয়ে ছাওয়া
ফুটিফাটা ঘরের মেঝেতে
লুটিয়ে থাকা জ্যোৎস্নাঠশব ঘিরে
আজ অন্তিম শোকবাক্য পাঠ হোক...
আপনাদের সম্মোহক দৃষ্টি
আরো একবার নির্লিপ্ত হোক...

মেঘ ও রোদ্দুরের খেলা চলুক রাতভর।

ফেসবুক মন্তব্য